শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনাম
জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি চীনের পর রাশিয়ারও পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি দেওয়ার প্রস্তাব, কী ভাবছে ভারত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

এই প্রথম পূজা চেরি

নিউজ ডেস্ক :: পূজা চেরি। ঢালিউডের তরুণ তারকা। খুব কম বয়সেই পুরোদস্তুর নায়িকা হয়ে উঠেছেন তিনি। দর্শকদের কাছ থেকেও কুড়াচ্ছেন সুনাম। ২০১৮ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘নূর জাহান’ দিয়ে যাত্রা শুরু। এরপর নায়িকা হিসেবে প্রশংসা কুড়িয়েছেন ‘পোড়ামন ২’, ‘দহন’ ও ‘প্রেম আমার ২’র মতো সিনেমা দিয়ে। যেখানে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক সিনেমা। নতুন খবর হচ্ছে- এবার পূজা প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন।

পূজা ভক্তদের জন্য এ খবর চমক হিসেবে ধরা দিয়েছে। বিজ্ঞাপন, সিনেমার পর ওয়েব সিরিজের অপেক্ষাতেই ছিলেন দর্শকরা। সেই অপেক্ষার পালাও শেষ। ‘প্যারাসাইকোলজি’ নামের এই ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে থাকবেন পূজা চেরি। যেখানে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাকে।

ক্যারিয়ারে প্রথম এই চরিত্রে কাজ করছেন ঢালিউড সুন্দরী। বর্তমানে সিরিজটির শুটিং চলছে নারায়ণগঞ্জে। এতে পূজার বিপরীতে অভিনয় করছেন শ্যামল মাওলা। শুটিংয়ের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন পূজা।

জানা গেছে, গত ২৬ মে থেকে সিরিজটির কাজ শুরু হয়েছে। টানা ৮-১০ দিনের শুটিং পরিকল্পনা নিয়ে এই টিমটি কাজে নেমেছেন। আসন্ন কোরবানির ঈদে এটি একটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে। এমনটাই জানা গেছে।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: