শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনাম
জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি চীনের পর রাশিয়ারও পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি দেওয়ার প্রস্তাব, কী ভাবছে ভারত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মিথিলার ফিরে আসা

নিউজ ডেস্ক :: আলোচিত-সমালোচিত অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বিচ্ছেদ, প্রেম, বিয়ে, স্কান্ডাল নিয়ে গত কয়েক বছর বেশ আলোচিত ছিলেন তিনি। দেশ ছেড়ে সংসার পেতেছেন ভিন্ন দেশে। এরপর করোনাকালীন ধাক্কা। সব কিছু সামলে আবারো ফিরলেন তিনি। শোবিজে কাজ শুরু করছেন এই তারকা।

কোরবানির ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছে নাটক ‘বিয়িং ওম্যান’। সম্প্রতি এ নাটকে অভিনয় করলেন মিথিলা। মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। সম্প্রতি উত্তরার শুটিংবাড়িতে এর দৃশ্য ধারণ হয়েছে। এখানে মিথিলাকে একজন কর্মজীবী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে।

নাটকের গল্পটা ক্লাসিক্যাল। এতে মধ্যবিত্ত সংসারে একজন নারী কীভাবে সংসার ও পেশার চাহিদা পূরণ করে চলেন- তাই উঠে আসবে। পেশা ও সংসার জীবনের টানাপড়েনের গল্প এটি। নাটকে মিথিলার জীবনে সন্তানও আসবে। মোট কথা একজন নারীর মানুষ হয়ে ওঠার গল্প হচ্ছে ‘বিয়িং ওম্যান’।

নাটকে মিথিলার স্বামীর ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদকে।

এদিকে গত রোজার ঈদে মিথিলার চারটি নাটক প্রচারিত হয়েছে। সবক’টি থেকেই ভালো প্রতিক্রিয়া পেয়েছেন তিনি। এর আগে, মিথিলা ব্যস্ত ছিলেন তার প্রথম চলচ্চিত্র ‘অমানুষ’- নিয়ে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমার কাজ কিছুটা বাকি আছে। খুব শিগগিরই সেই অংশের কাজ শুরু হবে। এরপর আরো একটি সিনেমা নিয়ে কথা চলছে মিথিলার। ব্যাটে-বলে মিললে সেটিও করবেন।

মিথিলা অভিনয়ের বাইরে বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ড হুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছেন। শোবিজে কাজ করলেও পড়াশোনা নিয়ে মনোযোগী মিথিলা। করছেন পিএইচডি।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: