সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
পরিকল্পিত পরিবার ও মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে এসডিজি অর্জনে সমন্বিত উদ্যোগের আহ্বান মধুমতি নদীতে ভেসে উঠল অর্ধগলিত মরদেহ, পরিচয় শনাক্তে পুলিশের জোর তৎপরতা মানিকগঞ্জ চাঞ্চল্যকর হিরন হত্যা মামলার রায় ২৮ জুলাই নড়াইলের লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত কালিগঞ্জ থানার পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর বিএনপি’র আনন্দ মিছিল ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই

ডিজিটাল প্ল্যাটফর্ম একদেশ উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী (ভিডিও)

নিউজ ডেস্ক : করোনা ভাইরাস এর বিরাজমান পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান ও আর্থিক সহায়তা সংগ্রহের জন্য ডিজিটাল ক্রাউডফান্ডিং প্লাটফর্ম ‘একদেশ’ চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে একদেশ ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘একদেশ’ একটি সেতু। এটি দাতা ও গ্রহিতার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। সারা দেশের মানুষের যাকাত এবং আর্থিক অনুদানের এই সেতুবন্ধন তৈরির মাধ্যমে সুষ্ঠু বণ্টনের পথ এগিয়ে যাবে। মানুষ এই প্ল্যাটফর্মটির মাধ্যমে অনুদান দিতে পারবেন। দেশের প্রথম ক্রাউডসোর্সিং ফ্লাটফর্মটির কার্যক্রম শুরুর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি জায়গা তৈরি হল বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রত্যেকে তাঁর যাকাত বা অনুদান ঠিক যেখানে প্রদান করতে চান সেখানেই প্রদান করতে পারবেন। এই সেতুবন্ধনকে করোনা পরবর্তীতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রেও কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।

যাকাত কিংবা আর্থিক অনুদান প্রদান করতে একদেশ ওয়েবসাইট https://ekdesh.ekpay.gov.bd/ প্রবেশ করতে হবে অথবা ‘একদেশ’ অ্যাপের মাধ্যমেও প্রদান করা যাবে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, এটুআই-এর পলিসি এডভাইজার আনীর চৌধুরী এবং এটুআই প্রকল্প পরিচালক মোঃ আব্দুল মান্নান এ সময় বক্তব্য রাখেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: