বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
বেহেশতে কেন তাঁর পায়ের আওয়াজ খেলাপি ঋণ: ১০০ টাকা ঋণের ৪৭ টাকাই ঝুঁকিতে নাটকীয় ম্যাচে ইউনাইটেডের ড্র, আত্মঘাতী গোলে হেরেই গেল বায়ার্ন ঢাকা মহানগর উত্তর জামায়াতের ২১৯ জন মজলিসে শূরা সদস্যের শপথ কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল এবার নতুন ভূমিকায় দেখা যাবে উইলিয়ামসনকে বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির এবার বাড়ি ঘেরাও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াত আমিরকে নিয়ে মানহানিকর সংবাদ, তীব্র প্রতিবাদ পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও

ক্রাশ করেছে বিশ্বের বড় বড় নিউজ ওয়েবসাইট

নিউজ ডেস্ক :: বিশ্বের বড় বড় বেশ কয়েকটি ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। ফিনান্সিয়াল টাইমস, নিউইয়র্ক টাইমস এবং ব্লুমবার্গ নিউজ মঙ্গলবার ক্রাশ করে। বিশ্বের কোথাও থেকে এসব ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। খবর আল জাজিরার।

সিএনএন এবং ফ্রান্সের লে মন্ডে ওয়েবসাইটে প্রবেশ করতেও সমস্যা হচ্ছে। গ্রিনিচ মান সময় ১০টার দিকে এসব ওয়েবসাইটে ঢুকলে ইরর বার্তা দেখাচ্ছে। আল জাজিরার ওয়েবসাইটেও ঢুকতে সমস্যা হচ্ছে।

এছাড়া খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনের ওয়েবসাইটেও ‍ঢুকতে সমস্যা হচ্ছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে অ্যামাজনের মন্তব্য পাওয়া যায়নি।

ব্রিটেনের গার্ডিয়ান জানিয়েছে, তাদের ওয়েবসাইট এবং অ্যাপ সমস্যার মুখে পড়েছে। ব্রিটেনের অন্যান্য বেশ কিছু নিউজ ওয়েবসাইট লোডিংয়ে সমস্যা হচ্ছে। তবে কি কারণে এসব ওয়েবসাইটে সমস্যা হচ্ছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

যুক্তরাজ্য সরকারের প্রধান ওয়েবসাইটেও ঢোকা যাচ্ছে না। হোয়াইট হাউজ জানিয়েছে, তাদের ওয়েবসাইটে ইরর মেসেজ দেখাচ্ছিল। তবে এখন সেখানে ঢোকা যাচ্ছে।

অনেক ওয়েবসাইটে ‘ইরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলঅ্যাবল’ এবং ‘কানেকশন ফেইলিয়র’ মেসেজ দেখা যায়। এদিকে সান ফ্রান্সিককো ভিত্তিক ক্লাউড সার্ভিস কোম্পানি ফাস্টলি জানিয়েছে, তাদের সিস্টেমে একটি গ্লিচ হয়েছে। যেসব ওয়েবসাইট ক্রাশ করেছে, সেগুলোর বেশিরভাগই এই ক্লাউড সার্ভিস ব্যবহার করে।

এ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: