শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম
গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি চীনের পর রাশিয়ারও পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি দেওয়ার প্রস্তাব, কী ভাবছে ভারত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক

চ্যাপ্টার ক্লোজড

নিউজ ডেস্ক :: নিখিলের সঙ্গে তার কোনোদিন বিয়ে হয়নি, কেবল সহবাস করেছিলেন এমন মন্তব্য করেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। অভিনেত্রীর এমন বক্তব্যের পর তা ঘিরে নেটদুনিয়ায় শুরু হয় তোলপাড়। আর এবার নিজের ইনস্টাগ্রাম থেকে নিখিলের সঙ্গে বিয়ের সব ছবি সরিয়ে ফেললেন তিনি। অভিনেত্রীর অ্যাকাউন্টে ঢুঁ মারলেই তা স্পষ্ট হয়ে যাচ্ছে।

নতুন এই মন্তব্যের পর অ্যাকাউন্ট থেকে সব ছবি সরিয়ে ফেলেছেন নুসরত। এমন কি রথযাত্রায় ইসকনের মন্দিরে নিখিল ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ভাইরাল হওয়া ছবিরও দেখা মিলল না। কেবল হানিমুনে নিখিলের তুলে দেওয়া কয়েকটি ছবিই রেখেছেন নুসরত।

২০১৯ সালের লোকসভা ভোটে জয়ের কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরত। তাদের সেই বিয়ে হয় তুরস্কে।

প্রসঙ্গত, তুরস্কে বিয়ে সম্পর্কে টালিউড অভিনেত্রী নুসরত বলেন, ‘তুরস্কের বিবাহ আইন অনুযায়ী এটা অবৈধ। হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে রেজিস্ট্রেশনও হয়নি। ফলে এটা আইনত সিদ্ধ নয়। নিখিলের সঙ্গে আমি লিভ-ইন সম্পর্কে ছিলাম। এটা বিয়েই নয়। সুতরাং বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’

এদিকে অভিনেত্রীর সমস্ত গয়না, জামাকাপড় নিখিলের কাছেই রয়েছে বলে দাবি তার। মুখ খুলেছেন নিখিল জৈনও। গণমাধ্যমকে তিনি জানান- ‘আমার বিরুদ্ধে নুসরত যে অভিযোগ এনেছে তা শুনে খারাপ লাগল, মানুষ হিসাবে খারাপ লাগারই কথা, কিন্তু আমি তার বিরুদ্ধে কিছুই বলতে চাই না। যা হয়েছে তা সকলের সামনে ঘটেছে।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: