শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনাম
বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি চীনের পর রাশিয়ারও পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি দেওয়ার প্রস্তাব, কী ভাবছে ভারত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

১০০ দিন পর সৃজিতের কাছে মিথিলা

নিউজ ডেস্ক :: ১০০ দিন পর আবারও এক হলেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জী ও রাফিয়াত রশিদ মিথিলা। সোশ্যাল মিডিয়ায় মিথিলার পোস্ট করা প্রথম ছবিতে দেখা যায়, প্রথম ছবি- ট্রলির ওপর অনেকগুলো ব্যাগ। তার মাঝে বসে মেয়ে। আর ঝুঁকে পড়ে মেয়ের সঙ্গে গল্প করছেন বাবা।

মিথিলার শেয়ার করা ছবি দেখে বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়, মেয়েটি আয়রা। আর বাবা অর্থাৎ সৃজিত মুখার্জী। দীর্ঘদিন পর দেখা হওয়ায় আনন্দের মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন মা, মিথিলা।

তিন মাসের কিছু বেশি সময় আয়রাকে নিয়ে বাংলাদেশে ছিলেন মিথিলা। বুধবার সকালেই ভারতে গেলেন তিনি। এখন আপাতত কলকাতার বাড়িতেই থাকবেন মিথিলা।

এদিকে মিথিলা-আয়রার কলকাতায় ফেরার ছবি শেয়ার করেছেন সৃজিতও। গাড়িতে মাঝে বসে আয়রা। দুপাশে তিনি এবং মিথিলা। এই ছবির ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘দ্য মিথিলা রাজ বায়োপিক’।

এতে রয়েছে সূক্ষ্ম রসবোধ। বর্তমানে সৃজিত মিতালি রাজের বায়োপিক ‘সাবাস মিঠু’-র পরিচালনা নিয়ে ব্যস্ত। এ ছবিটির প্রধান ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু।
এম


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: