শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনাম
শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি চীনের পর রাশিয়ারও পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি দেওয়ার প্রস্তাব, কী ভাবছে ভারত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০

রিয়েলিটি শো সঞ্চালনায় এক নম্বরে যীশু, টক্কর দিতে আসছেন যশ

নিউজ ডেস্ক :: স্টার জলসার রিয়েলিটি শো সুপারসিঙ্গারের পরবর্তী পর্বে সঞ্চালকের ভূমিকায় সেই যীশু সেনগুপ্ত। বিচারকরা অবশ্য বদল হচ্ছেন। যদিও অপরিবর্তিত থাকছেন কুমার শানু। অন্য বিচারকরা হচ্ছেন সোনু নিগম ও কৌশিকী চক্রবর্তী। যীশু যে এখন বাংলা রিয়েলিটি শো এর এক নম্বর সঞ্চালক তা বলে দেয়ার অপেক্ষা নেই, কিন্তু এবার যীশুর প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছেন যশ দাসগুপ্ত। স্টার জলসারই অন্য একটি শোতে যশকে দেখা যেতে পারে সঞ্চালক হিসেবে। নুসরাত জাহানের প্রেমিক এবং তার অনাগত সন্তানের পিতা বলে যশ যে প্রচার পেয়েছেন, সেটাকেই কাজে লাগাতে চাইছে চ্যানেল কর্তৃপক্ষ। যদিও যশ কিংবা চ্যানেল এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে।

যশকে মাইন্ড গেম-২১ জাতীয় রিয়েলিটি শোতে দেখা যেতে পারে। সুপারসিঙ্গার এর শুটিং আগস্টের প্রথম পর্বে শুরু হবে। সেপ্টেম্বরে শুরু হতে পারে এই রিয়েলিটি শো। অনলাইন অডিশন শুরু হয়েছে। বাংলাদেশের গায়ক গায়িকারাও অংশ নিচ্ছেন এই রিয়েলিটি শো তে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: