শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি চীনের পর রাশিয়ারও পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি দেওয়ার প্রস্তাব, কী ভাবছে ভারত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা

নিক-প্রিয়ঙ্কা বিচ্ছেদের পথে

নিউজ ডেস্ক :: নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে কথা বলেছেন বলিউডের এক অভিনেতা কমল আর খান। তিনি কিছু দিন আগে আমির খান এবং কিরণ রাওয়ের বিচ্ছেদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এবার তার নিশানা বলিউড টপকে সোজা হলিউডে। নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের দাম্পত্য নিয়ে ‘ভবিষ্যদ্বাণী’ করে ফেললেন কমল।

টুইটারে তিনি লিখলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়ার বিবাহবিচ্ছেদ হতে চলেছে।’

নিজেকে পরিচালক-প্রযোজক-অভিনেতা হিসেবে পরিচয় দেন কমল। তিনি আবার স্বঘোষিত ছবি সমালোচকও বটে। কিন্তু বিতর্কিত মন্তব্যের স্রষ্টা হিসেবেই তিনি বিখ্যাত। কিন্তু কমলের এই টুইট হজম করতে পারেননি নেটাগরিকরা। মন্তব্য বাক্সেও সেই ছাপ স্পষ্ট। এক জন লিখেছেন, ‘একটু বাড়াবাড়ি করে ফেলছেন। দয়া করে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের মন্তব্য করবেন না।’

জনৈক নেটাগরিকের কটাক্ষ, ‘আমিও ভবিষ্যদ্বাণী করছি। আপনি আগামী ১০ দিনের মধ্যে মারা যাবেন।’ অনেকেই আবার নেতিবাচক মন্তব্যের পরিবর্তে তারকাদের প্রশংসা করতে উপদেশ দিয়েছেন কমলকে।

কিন্তু কমল কি আদৌ শোনার পাত্র! বলিউডের ছবি থেকে হলিউডের দাম্পত্য— সব বিষয়েই ফলাও করে নিজের মতামত টুইটারে প্রকাশ করে থাকেন তিনি। আমির এবং কিরণের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসার দিন কয়েক বাদে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন কমল।

অভিনেতার দাবি, তিনি যখন প্রথম শুনেছিলেন কিরণকে আমির বিয়ে করতে চলেছেন, তখন নাকি তার মনে হয়েছিল, কিরণের মতো এত সাধারণ চেহারার মহিলাকে অভিনেতা বিয়ে করছেন কেন! এখানেই শেষ নয়। কমলের মতে, ক্যাটরিনা কইফ বা ফতিমা সানা শেখ অনেক বেশি ‘সুন্দর’ দেখতে, আমির তাদের মধ্যে কাউকে বিয়ে করলে খুশি হতেন তিনি।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: