রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

২৭৩৫ কোটি টাকার পশু বিক্রি হয়েছে অনলাইনে

নিউজ ডেস্ক :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনলাইন ১৯ দিনে ৩ লাখ ৮৭ হাজার ৫৭৯টি পশু বিক্রি হয়েছে। এর মূল্য ২ হাজার ৭৩৫ কোটি ১১ লাখ ১৫ হাজার ৬৭৮ টাকা।

গেল ২ জুলাই থেকে আজ পর্যন্ত (২০ জুলাই) অনলাইনে পশু বিক্রির হিসাব তুলে ধরে এসব তথ্য জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

অধিদপ্তর জানায়, বর্তমানে কোরবানির পশু কেনাবেচার জন্য অনলাইন প্লাটফর্মের সংখ্যা ১ হাজার ৭৬৮টি। এর মধ্যে সরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে ৬০২টি আর বেসরকারি উদ্যোগে ১ হাজার ১৬৬টি। এসব অনলাইন বাজারে গেল ১৯ দিনে ১৮ লাখ ১২ হাজার ২০২টি কোরবানিযোগ্য পশুর তথ্য আপলোড করা হয়েছে।

ঢাকা বিভাগে ৫৮ হাজার ২৪৮টি গরু-মহিষ এবং ৪ হাজার ৭৯৪টি ছাগল-ভেড়া, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ৩৩ হাজার ৪০৬টি গরু-মহিষ এবং ২৫ হাজার ৮০৫টি ছাগল-ভেড়া, রাজশাহী বিভাগে ৩৬ হাজার ৫৫৫টি গরু-মহিষ এবং ২২ হাজার ৩৯৫টি ছাগল-ভেড়া, খুলনা বিভাগে ১৫ হাজার ৩৭৭টি গরু-মহিষ এবং ১০ হাজার ৫৮৪টি ছাগল-ভেড়া, বরিশাল বিভাগে ৩ হাজার ৬৬৬টি গরু-মহিষ এবং ৫৯৫টি ছাগল-ভেড়া, সিলেট বিভাগে ৫ হাজার ১৯৪টি গরু-মহিষ এবং ৯৫১টি ছাগল-ভেড়া, রংপুর বিভাগে ৪১ হাজার ৯৯০টি গরু-মহিষ এবং ২৫ হাজার ৫৯২টি ছাগল-ভেড়া, ময়মনসিংহ বিভাগে ২ হাজার ২৭৪টি গরু-মহিষ এবং ১৫৩টি ছাগল-ভেড়া অনলাইনে বিক্রি হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) দেবাশীষ দাশ জানান, মোট ১৯ দিন অনলাইন পশুর হাট পরিচালিত হয়েছে। আগামীকাল বুধবার ঈদ হওয়ায় আজকের পর থেকে কোরবানির পশুকে কেন্দ্র করে আমাদের অনলাইন কার্যক্রম থাকছে না।

এসএস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: