শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম
নিজড়া ইউপি ভবন নির্মাণের আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ইতিহাস-ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন নওগাঁর কুসুম্বা মসজিদ দেখতে দর্শনার্থীদের ভিড় প্রবাসীদের সুখবর দিলো আরব আমিরাত, সুবিধা পাবেন যারা ন্যাটোর হামলার জবাব ধ্বংসাত্মক হবে: রাশিয়া অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র জয়ের স্বপ্ন নিয়ে আগামীকাল মাঠে নামছে ব্রাজিল রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম অপরিবর্তিত স্থানীয় সরকার নির্বাচন নিজেদের প্রস্তুতির কথা জানালেন আসিফ-সারজিস বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন বড়াইগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধাওয়ায় ছত্রভঙ্গ

অ্যাসাইনমেন্ট স্থগিত মাধ্যমিকের

নিউজ ডেস্ক :: করোনা পরিস্থিতির মধ্যে দেশে চলমান কঠোর বিধিনিষেধের কারণে ২০২২ সালের মাধ্যমিক স্তরের (এসএসসি) এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবার স্থগিত করা হয়েছে।

মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর বেলাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে জানানো হয়, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ১৪ জুন থেকে চলমান রয়েছে। ইতোমধ্যে গ্রেডভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার আরোপিত বিধিনিষেধের কারণে এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলেও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে ঈদুল আজহার আগে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কাজ দেয়া হয়েছে। সেটি শেষ করে জমা দেয়ার পর দ্বিতীয় সপ্তাহের কাজ দেয়া হবে বলে জানা গেছে।

চলতি বছরের ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এরপর লকডাউনের কারণে তা বন্ধ হয়ে যায়। পরে গত ২৩ মে অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবার শুরু করে মাউশি।

দেশে করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ভাইরাসের বিস্তার রোধে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় ছুটি বাড়িয়ে তা ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে।

এসএস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: