শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার কন্যাসন্তান প্রসব রাজধানীতে সকালে তাপমাত্রা কতটা বাড়ল, আজ কি কমবে

৩০ সেকেন্ডের জন্য মাস্ক খোলার অনুমতি

নিউজ ডেস্ক :: অলিম্পিকের এবারের আসরে ৫০টি ডিসিপ্লিনে লড়ছেন ২০৬টি দেশের প্রায় সাড়ে ১১ হাজার ক্রীড়াবিদ। ৩৩৯টি স্বর্ণপদকের জন্য লড়ছেন প্রতিযোগীরা। কোভিড মহামারির মাঝেই নানা চড়াই উৎরাই পেরিয়ে চলছে এবারের অলিম্পিক আসর। অ্যাথলেট ভিলেজে ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। জৈব-সুরক্ষা বলয়ে থাকা স্বত্বেও অ্যাথলেট-কর্মকর্তা কেউই বাদ পড়ছেন না করোনার থাবা থেকে।

করোনা থেকে বাঁচতেই প্রায় শূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ইভেন্টগুলো। মাঠ এবং গ্যালারিতে কর্মকর্তা, অ্যাথলেট এবং সংবাদকর্মীদের মাস্ক পড়া বাধ্যতামূলক। তবে অ্যাথলেটদের অনুরোধে এবার কিছুটা নমনীয় হলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

পদক জয়ের পর তোলা ছবিতে মাস্ক মুখ থেকে সরানোর অনুমতি দিল তারা। মূলত ছবি তোলার ৩০ সেকেন্ড সময় অ্যাথলেটরা মাস্ক ছাড়া থাকতে পারবেন বলে জানিয়েছে আইওসি।

আরকে//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: