বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
ককটেল-বাসে আগুনে জড়িত আ.লীগের নেতা-কর্মীরা: পুলিশের দাবি একই মঞ্চে একদিনের ব্যবধানে দুই নেতার ভাষণ, ইরান যুদ্ধের শেষ অনিশ্চিত শুধু ডিগ্রি নয়, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে হবে: ববি নিজস্ব মোবাইল ফোন আছে ৬৬ শতাংশ মানুষের রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয়: এক আম্মার, একের পর এক বিতর্ক দিল্লিতে গভীর রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি-মসজিদ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তান: শাহবাজ গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা রেস্তোরাঁয় খাবার পরিবেশনের আড়ালে চলত মাদক কারবার

মোংলায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের বাড়ীতে নৌবাহিনীর মানবিক খাদ্য সহায়তা

 মোংলা থেকে মোঃ নূর আলম : মোংলায় ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী গতকাল ২১ মে বৃহস্পতিবার দুপুরে প্রকৃত ক্ষতিগ্রস্থ উপকূলীয় জনগোষ্ঠীর বাড়ী বাড়ী যেয়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দেন।

স্থানীয় জনসাধারণ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের বাড়ী বাড়ী নৌবাহিনীর সদস্যদের মানবিক খাদ্য সহায়তা কর্মসুচিকে সমর্থন করে ভূয়শী প্রশংসা করেছেন।

মোংলা নৌ কন্টিনজেন্ট’র ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের নিজস্ব রসদে মানবিক এ খাদ্য সহায়তা বৃহস্পতিবার দুপুরে কানাইনগর ও জয়মনি এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের বাড়ীতে বাড়ীতে পৌছে দেয়া হয়।

প্রথম দিনে দুইশো ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুইশো প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী তালিকায় ছিলো চাল, আটা, তেল, বিস্কুট, মোমবাতি, লাইটার, লবণ, পানি, সুজি, ছোলা প্রভৃতি। নৌবাহিনী সদস্যদের বাড়ী বাড়ী খাদ্য পৌছে দেয়া সম্পর্কে চিলা ইউনিয়নের নাগরিক নেতা গাজী জহুরুল ইসলাম বলেন যথার্থ কর্মসুচি এবং সময় উপযোগী।

প্রকৃত ক্ষতিগ্রস্থদের বাড়ীতে খাদ্য পৌঁছে দেয়া হয়েছে। নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা নৌবাহিনীর সদস্যদের অভিনন্দন জানাই। বাড়ী বাড়ী মানবিক খাদ্য সহায়তা একর্মসুচির নেতৃত্ব প্রদান করেন মোংলা নৌ কন্টিনজেন্ট কমান্ডার লেঃ আরিফুল ইসলাম।

ঘূর্ণিঝড় পরবর্তী প্রকৃত ক্ষতিগ্রস্থদের বাড়ীতে বাড়ীতে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের মানবিক খাদ্য সহায়তা চলমান থাকবে বলে জানিয়েছেন মোংলা কন্টিনজেন্ট কমান্ডার লেঃ আরিফুল ইসলাম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: