শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার কন্যাসন্তান প্রসব রাজধানীতে সকালে তাপমাত্রা কতটা বাড়ল, আজ কি কমবে

শিল্পার সমর্থনে যা বললেন অভিনেত্রী রিচা

নিউজ ডেস্ক :: পর্নোকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তারের পর বলিউড অভিনেত্রী শিল্পা ঠেঠির ওপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। চার দিক থেকে ধেয়ে এসেছে কটাক্ষ, লাঞ্ছনা। নেটমাধ্যমে রাজের পাশাপাশি শিল্পাকে নিয়ে অশারীন মন্তব্য করছেন নেট ব্যবহারকারীরা। অধিকাংশেরই ধারণা, স্বামীর এ ধরনের কর্মকাণ্ডে শিল্পাও জড়িত ছিলেন। যদিও পুলিশ এখন পর্যন্ত এই কাজে তার সংশ্লিষ্টতা খুঁজে পায়নি।

এদিকে, নিয়মিত পুলিশি জেরা, মানুষের কটুকথায় রীতিমতো বিধস্ত হয়ে পড়েছেন শিল্পা। এমন অবস্থায় তার পাশে দাঁড়ালেন অভিনেত্রী রিচা চাড্ডা।

বিচারাধীন একটি মামলার ইস্যুতে শিল্পা শেঠিকে নিয়ে সমালোচনা সহ্য করতে পারছেন না বলিউডের গুণী নির্মাতা হানসাল মেহতা। সম্প্রতি শিল্পার সমর্থনে তিনি একটি টুইট করেছেন। তাতে লিখেছেন, ‘আপনি যদি শিল্পা শেঠির পাশে না দাঁড়াতে পারেন, তা হলে তাকে একা ছেড়ে দিন। আইনকে বিচার করতে দিন। শিল্পাকে সম্মান দিন এবং তার গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করুন। দুর্ভাগ্যবশত যাদের জীবন জনসমক্ষে থাকে, তাদের সাহায্য করার কেউ থাকে না। বিচারের আগেই তাদের দোষী তকমা দিয়ে দেওয়া হয়’।

হনসলের এই টুইট নিজের দেওয়ালে তুলে এনেছেন রিচা। ক্ষোভের সঙ্গে তিনি লিখেছেন, পুরুষদের দোষের জন্য মেয়েদের দোষারোপ করা আমরা জাতীয় খেলা বানিয়ে ফেলেছি।

রিচার করা সেই পোস্টে অনেকেই শিল্পার প্রতি সহানুভূতি জানিয়েছেন। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, শিল্পা দোষ না করলেও রাজের আয়ের উৎসটা কি জানতেন না?

গত ১৯ জুলাই পর্নোগ্রাফি মামলায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এরপর থেকে আদালতের নির্দেশে তিনি কারাগারে রয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: