শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম
বড়াইগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধাওয়ায় ছত্রভঙ্গ ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত নড়াইলে তিনদিন ব্যাপী ফল মেলা উদ্ধোধন লক্ষ্মীপুরে যুবদলের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ

ইউজিসিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ ফেলো প্রফেসর আফজাল হোসেন

নিউজ ডেস্ক :: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো’ হলেন কৃষি বিজ্ঞানী প্রফেসর আফজাল হোসেন।

আজ মঙ্গলবার ইউজিসি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ আগষ্ট প্রফেসর আফজাল হোসেন ইউজিসিতে যোগদান করেন।

উল্লেখ্য, দেশের উচ্চ শিক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য অবদানকে স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ‘ইউজিসি-বঙ্গবন্ধু- ফেলোশিপ প্রবর্তন করে। ফেলোশিপ প্রদানে কলা ও মানবিক, বিজনেস, শিক্ষা ও আইন, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি অধিক্ষেত্র নির্ধারণ করে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে দরখাস্ত আহবান করা হয়। ফেলোশিপের জন্য দেশের ৯ জন গবেষক আবেদন করেন।

ইউজিসি গঠিত কমিটি সকলের আবেদন যাচাই বাছাই করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আফজাল হোসেনকে তাঁর ‘এক্সপ্লোরিং দ্য পোটেনশিয়াল অব সিউইডস ফর প্রমোটিং দ্য ব্লু-ইকোনমি অব বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রস্তাবনার জন্য চূড়ান্ত মনোনয়ন দেয়।

ইউজিসি সূত্র জানায়, প্রফেসর ড. এম. আফজাল হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে বগুড়ার বেসরকারি বিদ্যাপীঠ পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও টিএমএসএস-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. আফজাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদ থেকে প্রথম শ্রেণিতে ১৯৭৪ সালে স্নাতক ও ১৯৭৬ সালে প্রাণ রসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৪ সালে ভারতের হরিয়ানার জাতীয় ডিইরি গবেষণা ইনস্টিটিউট থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন এবং ইউএস-এইড ফেলোশিপের আওতায় ১৯৮৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ে খাদ্য বিজ্ঞান ও পুষ্টি বিভাগে পোস্ট-ডক্টরাল গবেষণা কাজ সম্পন্ন করেন।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: