শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার কন্যাসন্তান প্রসব রাজধানীতে সকালে তাপমাত্রা কতটা বাড়ল, আজ কি কমবে সরকারি কর্মচারীরা কি জনগণের প্রভু রাতে পা ঠান্ডা হয়ে যাচ্ছে? কী করবেন

বাংলাদেশ জিতবে, শুভকামনা টাইগার্স: মিম

নিউজ ডেস্ক :: আমি সাধারণত খেলাধুলা তেমন দেখি না, বা বুঝিও না। তবে যখনই বাংলাদেশের খেলা হয়, আমি একটু হলেও দেখি। যত ব্যস্ততা থাকুক না কেন, সর্বোচ্চ চেষ্টা করি দেখার জন্য। নিজ দেশের জন্য শুভকামনা জানাই। বিজয়ে আনন্দিত হই, উল্লাস করি। পর পর দুই ম্যাচে বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তা অবিস্মরণীয়। আমি আশা করি আজও বাংলাদেশ জিতবে এবং সিরিজ জয় নিশ্চিত করবে। টাইগারদের জন্য আমার শুভকামনা থাকলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে এভাবেই বলছিলেন দেশের অন্যতম চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

আজকের ম্যাচ জিতলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনও ফরমেটে প্রথমবার সিরিজ জয়ের আনন্দে মাতবে টাইগাররা।

আজ শুক্রবার (৬ আগস্ট) খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস। র‍্যাবিটহোল বিডি’র ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখা যাবে ম্যাচটি।

এম


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: