শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার কন্যাসন্তান প্রসব রাজধানীতে সকালে তাপমাত্রা কতটা বাড়ল, আজ কি কমবে সরকারি কর্মচারীরা কি জনগণের প্রভু রাতে পা ঠান্ডা হয়ে যাচ্ছে? কী করবেন

গুলশানে নৃশংস জঙ্গি হামলা নিয়ে সিনেমা বন্ধে বলিউডেকে আইনি নোটিশ

নিউজ ডেস্ক :: রাজধানীর গুলশানের হলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলার ঘটনা নিয়ে ‘ফারাজ’ নামে বলিউডে সিনেমা নির্মাণের এসেছে। সিনেমাটির নির্মাণ বন্ধে বাংলাদেশের ‘অবিন্তা কবির ফাউন্ডেশন’র পক্ষে আইনি নোটিশ পাঠিয়েছে ল ফার্ম ‘লিগ্যাল কাউন্সেল’।

সোমবার (৯ আগস্ট) ‘লিগ্যাল কাউন্সেল’র পক্ষ থেকে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ, পরিচালক হানসাল মেহেতা এবং অনুভব সিনহাকে নোটিশটি পাঠানো হয়েছে।

আইনজীবী মিতি সানজানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আইনি নোটিশ প্রেরণের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

আইনি নোটিশটিতে বলা হয়েছে, হলি আর্টিজানের হামলায় মিসেস রুবা আহমেদ তার একমাত্র সন্তান অবিন্তা কবিরকে হারিয়েছেন। ওই ঘটনা সকলের কাছে নির্মম হত্যাকাণ্ড হলেও রুবা আহমেদের কাছে এটি একটি নির্মম সত্য। তিনি চান না এই ঘটনা থেকে কোনো কন্টেন্ট নির্মাণ হোক। কারণ, এটি তাকে তার মেয়ের কষ্টদায়ক স্মৃতিকে বারবার জাগিয়ে তুলবে।

এছাড়াও বলা হয়, এটি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে। তাছাড়া সিনেমা নির্মাণের আগে ভুক্তভোগী পরিবারের কাছ থেকেও কোনো ধরণের অনুমতি নেয়া হয়নি।

ঢাকার গুলশান এলাকায় অবস্থিত হলি আর্টিজানে ২০১৬ সালের ১ জুলাই জঙ্গি হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হন ২০ বছর বয়সী বাংলাদেশি তরুণ ফারাজ আহমেদ। ফারাজ যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এমরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে দেশে এসেছিলেন।

এই সিনেমায় ফারাজের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হবার কথা কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুরের৷

আইনি নোটিশের প্রেক্ষিতে এখন পর্যন্ত বলিউড থেকে কোনো জবাব আসেনি।

এসজে/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: