শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনাম
বড়াইগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধাওয়ায় ছত্রভঙ্গ ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত নড়াইলে তিনদিন ব্যাপী ফল মেলা উদ্ধোধন লক্ষ্মীপুরে যুবদলের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ

শিক্ষাপ্রতিষ্ঠানের ফি আদায় নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক :: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীর থেকে ২৪ মাসের বেশি বেতন ও ফরম পূরণের জন্য নির্ধারিত বোর্ড ফি ছাড়া এর বেশি অর্থ আদায় করা যাবে না বলে নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এছাড়াও অভিভাবক বা শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে ডাকার বিষয়েও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বিজ্ঞপিতে বলা হয়েছে, এতদ্বারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, এইচএসসি পরীক্ষা- ২০২১ এর ফরম পূরণ বাবদ বোর্ড নির্ধারিত ফি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১ জুলাই ২০১৯ হতে ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত ২৪ (চব্বিশ) মাসের বেশি বেতন আদায় করা যাবে না।

এ ছাড়াও এইচএসসি পরীক্ষা ২০২১ ফরম পূরণ কার্যক্রমের জন্য কোন অবস্থাতেই অভিভাবক বা শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে আসতে বলা যাবে না। এ সংক্রান্ত কোন অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল তাৎক্ষণিকভাবে বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসজে/পি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: