রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

‘সাইবারডগ’ আনছে শাওমি

নিউজ ডেস্ক :: চার পা বিশিষ্ট নতুন রোবট নিয়ে কাজ করছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ‘সাইবারডগ’ নামের রোবটটি কারিগরিতে মূলে রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সুপার কম্পিউটারখ্যাত এনভিডিয়ার জেটসন জাভিয়ের এনএক্স।

শাওমি জানিয়েছে, ১১টি সেন্সর রয়েছে সাইবারডগে। রোবটটি যেন স্পর্শ অনুভূতি সম্পন্ন হয় এজন্য থাকছে বিশেষ ফিচার। এছাড়া প্রয়োজন মতো ক্রিয়া-প্রতিক্রিয়া জানাতে থাকছে জিপিএস এবং ক্যামেরা রয়েছে।

সাইবারডগ প্রয়োজন মতো কাউকে অনুসরণ এবং প্রতিবন্ধকতা এড়িয়ে চলতে পারবে। এ ছাড়া অঙ্গভঙ্গি শনাক্ত বা মানব মুখও চিনবে এটি। ফলে একদল ব্যক্তির মধ্য কাঙ্ক্ষিত জনকে চিনে নিতে পারবে। প্রাথমিকভাবে এক হাজার সাইবারডগ ছাড়বে শাওমি। দাম পড়বে এক হাজার ৫৪০ ডলার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: