বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
সিলেটবাসীর জন্য সরকারি চাকরি, ১৭৮ পদে নিয়োগ সিভিল সার্জনের কার্যালয়ে এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ ৯৮৭ ছুঁয়ে হাজার গোলের আরও কাছে রোনালদো সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা ১৩.৫ আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার ১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন সব তথ্য নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল ঘরে বসে কাপড় বিক্রি করতেন, এখন দুই কারখানার মালিক মিতা চাকমা

দ্রুত স্কুল কলেজ খোলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দ্রুত স্কুল খুলে দিতে নির্দেশনা দিয়েছেন। বুধবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি।

সভায় উপস্থিত এক সচিব বলেন, আমরা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থার কথা বলেছিলাম। সেসময় প্রধানমন্ত্রী বলেন, শুধু বিশ্ববিদ্যালয় নয় দ্রুত সময়ে স্কুলগুলোও খুলে দেওয়ার ব্যবস্থা করুন। শিশুরা ঘরে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব পদক্ষেপ নিতে হবে। সবার জন্য টিকা নিশ্চিত করতে হবে। জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

সভায় সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বেড়েছে। এখন দেশের জন্য আপনাদের দেওয়ার পালা। কোনভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

এসএস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: