বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম
জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট

‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে’:শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক :: প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতির কথা জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পাওয়ার পর বিকালে তিনি এ কথা জানালেন। এক আলোচনা সভায় তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আমাদের সব প্রস্তুতি আছে।

বুধবার বিকালে আওয়ামী লীগ যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকার অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছে। আশা করি দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে দ্রুততম সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এ ব্যাপারে প্রথম কথা, আমরা যেন শিক্ষার্থী-অভিভাববকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, তাদের শিক্ষা যেন ব্যাহত না হয়। যতদূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি। তৃতীয়ত, আমরা যেন সবসময় প্রস্তুত থাকি যে, পরিস্থিতি অনুকূল হওয়া মাত্র আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি।

তিনি বলেন, কীভাবে কত দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি সে ব্যাপারে প্রধানমন্ত্রী করোনা সংকটের প্রথম দিক থেকেই আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী তার নির্দেশনা দিয়ে রেখেছেন। সেই নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

ডা. দীপু মনি বলেন, আশা করি খুব দ্রুতই হয়তো সংক্রমণের হার আমাদের যে কাঙ্ক্ষিত পর্যায় অর্থাৎ যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয় আমরা সেই পর্যায়ে পৌঁছবো। সেই লক্ষ্যে সবার সহযোগিতা চাই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: