রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

নতুন মডেল নিয়ে আসছে ইয়ামাহা

নিউজ ডেস্ক :: আবারও নতুন মডেলের বাইক নিয়ে আসছে বাইকারদের প্রিয় ব্রান্ড ইয়ামাহা। এরই মধ্যে ইয়ামাহা আর-১৫ সিরিজের প্রতিটি মডেল ব্যাপক জনপ্রিয় হয়েছে। বাইকপ্রেমীরা অপেক্ষায় ছিলেন আর-১৫ এর ভার্সন ফোর কবে লঞ্চ করবে ইয়ামাহা। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

এবার আর-১৫এম মডেলের আকর্ষণীয় বাইক নিয়ে আসছে ইয়ামাহা। জানা গেছে, ভার্সন থ্রি-এর চেয়ে আরও বেশি ফিচার্স থাকবে এই মডেলে।

এর আগেও এই মডেল টেস্ট করার সময় স্পট হয়েছিল। তাই ভার্সন থ্রি-এর মতো এই মডেলে ডুয়েল এলইডি থাকবে না। এর জায়গায় থাকবে সিঙ্গেল প্রোজেক্টর ইউনিট।

ইয়ামাহার এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক হিসেবে এমনিতেই আরওয়ানফাইভ বেশ জনপ্রিয়। আরওয়ানফাইভএম-এ দুটি স্লিক এলইডি ডিআরএল থাকবে বলে জানা যাচ্ছে।

ব্লুটুথ কানেক্টিভিটি, ইনস্ট্রুমেন্ট প্যানেল ও ইউএসডি ফোর্কস থাকবে এবারের মডেলে। বাইকের হ্যান্ডলিং আগের থেকে ভালো হবে। ১৫৫সিসি ইঞ্জিনে থাকবে ভিভিএ টেকনোলজি। এবারের মডেলটি ১৮এইচপি পাওয়ার সম্পন্ন। সিক্স স্পিড গিয়ার বক্স থাকবে আগের মতোই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: