রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে: অর্থমন্ত্রী জামায়াত কোনো রাজনৈতিক দল না: নুরুল হক নুর কৃষক কার্ড নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরুরি নির্দেশনা গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, একজন আহত উদ্ধার করল ফায়ার সার্ভিস নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক ব্রেন টিউমারে আক্রান্ত ১৫ বছরের নুসরাত, চিকিৎসায় প্রয়োজন ৮ লাখ টাকা গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব চৌদ্দগ্রামের কাজী মো. নাহিদ জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বড় শাস্তি পেলেন লিওনেল মেসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা ৮ সেপ্টেম্বর শুরু

নিউজ ডেস্ক :: প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণের কারণে স্থগিত থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে আগামী ৮ সেপ্টেম্বর (বুধবার) থেকে সশরীরে শুরু হচ্ছে। গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ২০১৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা ৮ সেপ্টেম্বর এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এছাড়া অন্য প্রফেশনাল পরীক্ষা নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে। সব পরীক্ষার সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) তে প্রকাশ করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সশরীরে পরীক্ষায় ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রে আসন বিন্যাস করা হবে। এছাড়া পরীক্ষা সংশ্লিষ্টদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাসময়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়।

করোনার সংক্রমণের কারণে গতবছরের ১৭ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের লিখিত পরীক্ষা স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ পরীক্ষা শুরু হওয়ার মাধ্যমে প্রায় দেড় বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরাসরি পরীক্ষা কার্যক্রম শুরু হবে।

কেএফ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: