রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে বসত বাড়িতে হামলা ও নারীদের হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী জনকল্যাণে জামায়াত নেতাকর্মীদের উৎসর্গিত হতে হবে: ডাঃ আব্দুল্লাহ মুঃ তাহের আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম “মুন্সীগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০৫ জন গ্রেফতার” নড়াইলে অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাফিনিয়ার চোট নিয়ে যা জানা গেল

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় জানালেন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক :: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে সংক্ষিপ্ত সিলেবাসে হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাকির হোসেন বলেন, শুরুতে প্রথম থেকে চতুর্থ শ্রেণির একদিন করে ক্লাস নেয়া হবে, পঞ্চম শ্রেণির সপ্তাহের ছয়দিন ক্লাস হবে। সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আয়োজন করা হবে।

তিনি বলেন, কতটি বিষয় পরীক্ষা নেয়া হবে সেটি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি ভালো থাকলে সিলেবাস সংক্ষিপ্ত করে ৬টি বিষয়ে পরীক্ষার আয়োজন করা হতে পারে। যদি সেটি সম্ভব না হয় তাহলে বিষয় কমিয়ে পরীক্ষা নেওয়া হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত শিক্ষাকার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হলে ডিসেম্বরে সব ক্লাসের বার্ষিক পরীক্ষা সমাপ্ত হবে। এর সঙ্গে শিক্ষার্থীদের ওয়ার্কশিট (বাসার কাজ) নিয়মিত করানো হবে।

এসএস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: