রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

আপত্তিকর পাঁচ হাজার ফেসবুক লিংক বন্ধ করা হয়েছে: বিটিআরসি

নিউজ ডেস্ক :: গত ১ বছরে আপত্তিকর ৪ হাজার ৮৮৮টি ফেসবুক লিংক, ৬২টি ইউটিউব লিংক, ১ হাজার ৬০টি ওয়েবসাইট লিংক এবং ২২ হাজার পর্নোগ্রাফি-জুয়ার সাইট বন্ধ করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম, কনটেন্ট ও আনুষঙ্গিক বিষয়ে বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।

বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব মো. আফজাল হোসেন অনলাইনে যুক্ত ছিলেন। এছাড়া বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১ বছরে আপত্তিকর ১৮ হাজার ৮৩৬টি ফেসবুক লিংক, ৪৩১টি ইউটিউব লিংক ও এক হাজার ৬০টি ওয়েবসাইট লিংক বন্ধে সংশ্লিষ্ট মাধ্যমের কাছে অনুরোধ করা হয়েছে। টেলিযোগাযোগ অধিদপ্তরের সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্সের মাধ্যমে এ পর্যন্ত বাংলাদেশ থেকে ২২ হাজারের বেশি পর্নোগ্রাফিক ও অনলাইন জুয়ার সাইটে প্রবেশ বন্ধ করা হয়েছে।

এছাড়া সম্প্রতি হাইকোর্টের প্রধান বিচারপতির নামে অবমাননাকর পোস্ট ও আপত্তিকর কনটেন্ট অপসারণে বিটিআরসি সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে তাদের সহায়তায় ৫টি ফেসবুক অ্যাকাউন্ট ও একটি অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

কেএফ/পি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: