রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

এবার মেসেজিংয়ে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

নিউজ ডেস্ক :: অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ। তবে এতোদিন ব্যবহারকারীদের অভিযোগ ছিলো হোয়াটসঅ্যাপ মেসেজে রিঅ্যাকশন ইমোজি না থাকা নিয়ে। সেই অভিযোগ এখন আর থাকছে না। জানা গেছে, শিগগিরই রিঅ্যাকশনের ইমোজি নিয়ে আসছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে হোয়াটসঅ্যাপের যে কোনো মেসেজে রিঅ্যাকশন দেওয়া যাবে। অর্থাৎ নিজের পাঠানো কোনো মেসেজে অথবা অন্য কেউ মেসেজ পাঠালে সেই মেসেজে ইমোজি রিঅ্যাকশন দেওয়া যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েব সাইট ডব্লিউবিটাইনফো হোয়াটসঅ্যাপের রিঅ্যাকশন নিয়ে একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। এতে পুরো বিষয়টি দেখানো হয়েছে। কোনো মেসেজের ডান দিকের নিচে রিঅ্যাকশন ইমোজিগুলো শো করবে। গ্রুপ চ্য়াট এবং একক চ্য়াটের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।

এমনকী গ্রুপ চ্য়াটের ক্ষেত্রে কে কে কোন রিঅ্য়াকশন দিয়েছে তাও বোঝা যাবে। ফেসবুক মেসেঞ্জারের মতো যে কোনো ইমোজি তারা ব্য়বহার করতে পারবেন। যদিও এই ফিচারটি কবে থেকে সব ব্য়বহারকারীরা নিজেদের হোয়াটসঅ্যাপে পাবেন তা স্পষ্ট করে জানা যায়নি।

তবে যে স্ক্রিনশটটি শেয়ার করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে এটা ফিচারটি পেতে ব্য়বহারকারীদের বেশিদিন অপেক্ষা করতে হবে না। এমনকী ওই স্ক্রিনশট দেখে বিশেষজ্ঞদের ধারণা সম্ভবত আইফোন থেকে ওই স্ক্রিনশনটি নেওয়া হয়েছে।

শুধু রিঅ্যাকশন ইমোজিই নয়, একটি নতুন স্টিকার প্য়াক লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ। মূলত নেটফ্লিক্সের অনুষ্ঠান মানি হাইস্টের জন্য়ই ওই বিশেষ স্টিকারের লঞ্চ বলে জানানো হয়েছে। ওই স্টিকার প্য়াকে মোট ১৭টি স্টিকার রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: