বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
নাটকীয় ম্যাচে ইউনাইটেডের ড্র, আত্মঘাতী গোলে হেরেই গেল বায়ার্ন ঢাকা মহানগর উত্তর জামায়াতের ২১৯ জন মজলিসে শূরা সদস্যের শপথ কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল এবার নতুন ভূমিকায় দেখা যাবে উইলিয়ামসনকে বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির এবার বাড়ি ঘেরাও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াত আমিরকে নিয়ে মানহানিকর সংবাদ, তীব্র প্রতিবাদ পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

ইন্টারনেট ছাড়াই গুগল ড্রাইভ ব্যবহারের সুবিধা

নিউজ ডেস্ক :: জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের একটি সেবা হলো গুগল ড্রাইভ। ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্মগুলোর মধ্যে গুগল ড্রাইভ খুবই জনপ্রিয়। এটি ব্যবহার করে সহজে ও নিরাপদে ফাইল রাখা যায়। ক্লাউডে ফাইল সংরক্ষণ করে বলে গুগল ড্রাইভের বেশ কিছু সুবিধা আছে।

এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হলো—
* কম্পিউটার বা মোবাইল ফোন নষ্ট হলে বা হারিয়ে গেলেও ফাইল নষ্ট কিংবা হারাবে না।
* ছবি, ওয়ার্ড ডকুমেন্ট, পিডিএফ, অডিও, ভিডিওসহ ছোট-বড় সব ধরনের ফাইল সংরক্ষণ করা যায়।
* মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাবলেটসহ যেকোনো যন্ত্র থেকে ব্যবহার করা যায়।

আর এ কাজগুলো করতে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়। কিন্তু ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, ড্রাইভের গুরুত্বপূর্ণ একটি আপডেট ঘোষণা দিয়েছে গুগল। এই আপডেটে অফলাইনেও ড্রাইভ ব্যবহারের সুযোগ থাকছে। ফলে ইন্টারনেট সংযোগ না থাকলেও ড্রাইভের সুবিধা নিতে পারবেন ব্যবহারকারীরা।

এজন্য অফলাইনে ড্রাইভ অ্যাকসেস করার শুরুতে কম্পিউটারে ইনস্টল করতে হবে গুগল ড্রাইভ অ্যাপটি। এরপরই পাওয়া যাবে অফলাইন অ্যাকসেস অপশন। তারপর সাপোর্টেড ফাইল অপশনে ক্লিক করার পর পেয়ে যাবেন অ্যাভেলেবল অফলাইন অপশন। সেটিকে বেছে নেওয়ার পরই অফলাইনে অ্যাকসেস করতে পারবেন গুগল ড্রাইভ।

২০১৯ সাল থেকেই নতুন এই প্রযুক্তির মহড়া চালিয়েছে গুগল। বহু গ্রাহকই অংশ নিয়েছিলেন এই মহড়ায়। তাতে সাফল্য আসার পরই এবার সর্বসাধারণের জন্য নিয়ে আসা হলো এ প্রযুক্তি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: