রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১৬৬, মৃত্যু ২১

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬৬ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন এতে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৫২২ জনে দাঁড়াল।

মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়। আগের দিনেরসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪০৭টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ২ লাখ ৫৮ হাজার ৪৪১টি। এর মধ্যে নতুন করে ১ হাজার ১১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার ৭৫১ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ২৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে আক্রান্ত ৭ হাজার ৫৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: