বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা ১৩.৫ আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার ১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন সব তথ্য নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল ঘরে বসে কাপড় বিক্রি করতেন, এখন দুই কারখানার মালিক মিতা চাকমা নরসিংদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ শিক্ষক নিয়োগে পরীক্ষা ৪০০ নম্বরে নেওয়ার প্রস্তাব আরও চোরাগোপ্তা হামলার আশঙ্কা, সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা

ফের বাড়ল এইচএসসির ফরম পূরণের সময়

নিউজ ডেস্ক :: ফের বাড়ানো হয়েছে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়। নতুন সময়সূচি অনুযায়ী, ফরম পূরণ চলবে ২২ সেপ্টেম্বর। আর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বুধবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার সে প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

এর আগে গত ১২ আগস্ট থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। তখন ২৫ আগস্ট পর্যন্ত ফরম পূরণ সময়ের নির্ধারণ করা হয়। পরর্তীতে তা বাড়িয়ে ৩০ আগস্ট পর্যন্ত করা হয়। এরপর আরও একধাপ বাড়িয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। সর্বশেষ আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

এদিকে শিক্ষা বোর্ড জানিয়েছে, করোনার কারণে এবার কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। তাই এ সংক্রান্ত কোনো ফি নেওয়া যাবে না। কোনো প্রতিষ্ঠান এসব আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। অনুমোদনহীন রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীকে ফরম পূরণ করালে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই সেটি বাতিল করা হবে।

কোন বিভাগে কত ফি

বিজ্ঞান বিভাগে ফরম পূরণের জন্য ১ হাজার ১৬০ টাকা, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ১ হাজার ৭০ টাকা ফি ধরা হয়েছে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।

কন্ট্রোল রুম

এইচএসসির ফরম পূরণ সংক্রান্ত কোনো সমস্যা বা অতিরিক্ত অর্থ আদায় করলে ঢাকা শিক্ষা বোর্ডের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে দেয়া ফোন নম্বরগুলো হলো: ০২-৯৬৬৯৮১৫, ০২-৫৬৬১১০১৮১, ০২-৫৮৬১০২৪৮, ০১৬১০৭১১৩০৭, ০১৬২৫৬৩৮৫০৮ ও ০১৭২২৭৯৭৯৬৩।

পি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: