বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম
জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট

কুবিতে ‘ছায়া জাতিসংঘ সংস্থা’র নতুন কমিটি

নিউজ ডেস্ক :: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সংগঠন ‘ছায়া জাতিসংঘ সংস্থা’র ২০২১-২২ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রহমান ফায়াজ, আর আইন বিভাগের শিক্ষার্থী ওয়াইদাতুল আকমাম তাসিন সাধারণ সম্পাদক।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টায় অনলাইন প্লাটফর্ম জুমে আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক জিনাত সুলতানা ইভা, কোষাধ্যক্ষ বিবি মারিয়া, অরগানাইজিং সেক্রেটারি শায়রা কবির, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন আনিসুর রহমান, হেড অব ইভেন্টস হাবিবুর রহমান, জয়েন্ট হেড অব ইভেন্টস হাসিন মাহতাব, হেড অব একাডেমিকস রায়হান আহমেদ, হেড অব মিডিয়া অ্যান্ড ডক্যুমেন্টেশন মাইনুদ্দিন আহমেদ, জয়েন্ট হেড অব মিডিয়া অ্যান্ড ডক্যুমেন্টেশন আশিকুল ইসলাম।

এছাড়া হেড অব প্রেস অ্যান্ড পাবলিকেশন্স হুমায়রা কবির, হেড অব পাবলিক রিলেশন্স ইমাম হোসাইন, জয়েন্ট হেড অব পাবলিক রিলেশন্স ফাহমিদা তাসনিম তিন্নি, জয়েন্ট হেড অব পাবলিক রিলেশন্স সানজানা বিনতে ইসলাম, হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স নাঈমুর রহমান, জয়েন্ট হেড অব পাবলিক রিলেশন্স রিয়াজুল আমিন।

উল্লেখ্য, ১৭ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতিসংঘ সংস্থার তৃতীয় পূর্নাঙ্গ কমিটি।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: