শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী

যশোরে এইচ.বি গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

যশোর প্রতিনিধি :: যশোর সদর উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন এইচ.বি গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শহরতলীর শেখহাটী এলাকায় সংগঠনের সদস্যরা গতকাল দিনব্যাপী এ কর্মসূচীর আয়োজন করে।

বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে এদিন সকালে তাদের কর্মসূচি শুরু হয়। দুপুরে সকল সদস্য ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিদের নিয়ে প্রীতিভোজের আয়োজন ও বিকেলে সংগঠনের কার্যালয়ের সামনে কেক কাটা এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচী শেষ হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা মুমেল হোসেন, মার্কেটিং উপদেষ্টা কামরুল হাসান শিমুল, চেয়ারম্যান মারুফ সিকদার, ব্যবস্থাপনা পরিচালক মামুন, হিসাব পরিচালক পারভেজ হোসেন, প্রশাসনিক পরিচালক নাসির উদ্দিন সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ অংশ নেন। এছাড়া সংগঠনের আরেকজন পরিচালক প্রবাসী পারভেজ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, করোনাকালীন ওই এলাকার একদল যুবক বিভিন্ন ধরণের সেবা মুলকস কাজ শুরু করে। সেই কাজের মাধ্যমে আত্ম প্রকাশ পায় এইচ বি গ্রুপের। সদস্যরা একত্রিত হয়ে নিজেদের সাধ্য অনুযায়ী কখনো খাবার আবার কখনো চিকিৎসা সেবা নিয়ে মানুষের মাঝে হাজির হয়ে প্রশাংসা কুড়িয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: