বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম
জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট

এসএসসির রুটিন প্রকাশ হতে পারে বিকেলে

নিউজ ডেস্ক :: এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমােদন চেয়েছে আন্তঃশিক্ষা বাের্ড সমন্বয় কমিটি। প্রস্তাবিত সময়সূচির অনুমোদন পেলে আজ রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সেটি প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম রোববার জাগো নিউজকে বলেন, নভেম্বরের মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরু করতে আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন পেলে আজকেই রুটিন প্রকাশ করা হতে পারে।

তিনি বলেন, আজ দুপুরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেলে বিকেলের মধ্যে এসএসসি পরীক্ষার রুটিন সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করার প্রস্তুতি রয়েছে।

এদিকে চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর থেকে। ২৩ সেপ্টেম্বর ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি আলাদাভাবে ঘােষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ড।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়ে থাকে। তবে এবার করােনার কারণে তা পিছিয়ে নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষাবোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন, এবার এসএসসি ও দাখিল পরীক্ষা একই দিনে শুরু না হলেও একদিন আগে-পরে হতে পারে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর দাখিলের পরীক্ষা শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

এমএইচএম/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: