বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

নোয়াখালীর হাতিয়ার ডোবা থেকে ব্যবসায়ির মরদেহ উদ্ধার

মুজাহিদুল ইসলাম সোহেল,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ডোবা থেকে এক ব্যবসায়ির মরদেহ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিল্টন রোডের মাইনুদ্দিন মাঝি বাড়ির সামনের একটি ডোবা থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যবসায়ি মো. ফরিদ (৩৫), সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো.হুমায়ুনের ছেলে। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যার কোন কারণ জানাতে পারেনি।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, সকালে স্থানীয়রা ডোবার মধ্যে অজ্ঞাত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে এ বিষয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: