বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম
জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট

চূড়ান্ত হচ্ছে এসএসসি পরীক্ষার সময়সূচি

নিউজ ডেস্ক :: চূড়ান্ত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি। ২৭ সেপ্টেম্বর (সোমবার) এ সূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এরপর তা প্রকাশ করা হবে যে কোনো দিন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানায়, শিক্ষা বোর্ডের পাঠানো প্রস্তাব শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিক্ষা বোর্ডগুলো এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগরে সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষা বোর্ডের তিনটি প্রস্তাবের একটি নির্ধারণ করা হয়েছে। আমাদের সম্মতির পর শিক্ষা বোর্ড রুটিন প্রকাশ করবে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মধ্য নভেম্বরে একাধিক তারিখ নির্ধারণ করে প্রস্তাব পাঠানো হয়। সেখান থেকে প্রস্তাব চূড়ান্ত করা হবে।

অরপদিকে, দাখিল পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ১৪ নভেম্বর থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা শুরু হবে।

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। কিন্তু করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে আবশ্যিক বিষয় বাদ দিয়ে তিনটি নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: