শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনাম
২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান

মুজিব বর্ষে যশোরে বঙ্গবন্ধু আন্তঃজেলা মহিলা বাস্কেটবল প্রতিযোগিতা উদ্বোধন

যশোর প্রতিনিধি :: জাতির জনকের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে যশোরে শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তঃজেলা মহিলা বাস্কেটবল প্রতিযোগিতা। শুক্রবার বিকালে জেলা ক্রীড়া সংস্থায় বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতা উদ্বোধন করেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি প্রাক্তন এমপি ডাঃ মোস্তফা জালার মহিউদ্দিন।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসর প্রাপ্ত লেঃ কমান্ডার এ কে সরকার, যশোর পৌর সভার মেয়র হায়দার গণি খান পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবীর। উদ্বোধনী দিনে ঢাকা জেলা ও স্বগতিক যশোর জেলা প্রতিদ্ধন্দ্ধিতা করে।

খেলায় যশোর জেলা দল ৩২ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় এবং ঢাকা জেলা দল পায় ২৮
পয়েন্ট। খেলায় ঢাকা, চট্ট্রগ্রাম, রাজশাহী ও খুলনাসহ মোট ১০ জেলা অংশ গ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে যশোর বাসস্কেটবল ফেডারেশনকে ৪ লাখ টাকার চেক প্রদান করেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডাঃ মোস্তফা জালার মহিউদ্দিন। জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি চেক গ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: