শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত ভারতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা সড়কবিহীন দুই সেতু পড়ে আছে ৩ বছর বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি

অনুদানে চলছেন ফেরদৌস

নিউজ ডেস্ক :: অভিনয় নিয়েই এ সময়ে ব্যস্ত চিত্রনায়ক ফেরদৌস। তবে গত কিছুদিন ধরে তিনি যে ধরনের সিনেমায় অভিনয় করছেন তার প্রায় সবক’টিই সরকারি অনুদানের। সম্প্রতি এ অভিনেতা শুটিং করেছেন হৃদি হকের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’।

আরও কয়েকটি অনুদানের সিনেমার কাজও তার হাতে রয়েছে। এগুলো হলো নুরে এলাহীর পরিচালনায় ‘রাসেলের জন্য অপেক্ষা’, আফজাল হোসেনের ‘মানিকের লালকাঁকড়া’, এখলাস আবেদিনের ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’। এ ছাড়া নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’, এখলাস আবেদিনের ‘যদি আরেকটু সময় পেতাম’ নামের ছবির কাজও হাতে আছে ফেরদৌসের।

চলতি সময়ের অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে দুই ধরনের ছবিতেই নিয়মিত অভিনয় করছি। তবে অনুদানের ছবির কাজগুলো ইদানীং বেশি করা হচ্ছে। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময়ই কাটাচ্ছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই আমার অভিনীত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এদিকে একজন লেখক হিসাবেও আত্মপ্রকাশ করেছেন এ চিত্রনায়ক। ২০০১ সালে তার লেখা ‘হঠাৎ বৃষ্টি এবং’ নামের একটি বই প্রকাশ হয়েছিল। ২০ বছর পর আবারও তিনি একটি বই প্রকাশ করছেন। এটির নাম ‘এই গল্প সত্য নয়’। আগামী বছরের একুশের বইমেলায় এটি প্রকাশ করবেন ফেরদৌস।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: