শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম
এআইতে বিদ্যুৎ ও পানির লুকানো খরচ জবিতে সাইকোলজি প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি করকাঠামো সংস্কারে নীতি ও প্রশাসন আলাদা করলেই কি রাজস্ব বাড়বে এনসিপিতে পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি, বিলুপ্ত ৭ পদ এল ক্লাসিকোতে বাজিমাত করতে মরিনিওর বিশেষ পরিকল্পনা কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ ভারতের মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে

শ্রীনগরে আরও নতুন ১১ জন করোনায় আক্রান্ত; মোট আক্রান্ত ৯৫

এম, এ কাইয়ুম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে আরো নতুন করে করোনায় ১১ জন আক্রান্ত হয়েছে। ৫ জনের মধ্যে ৮ জন পুরুষ ৩ জন নারী। শুক্রবার বিকেলের দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এই তথ্য জানা যায়।

এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে কোভিট-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯৫ জনে। এদের মধ্যে ৩৭ জন সুস্থ্য হয়েছেন ও ১ জন মারা গেছেন।

নতুন আক্রান্ত ১১ জনের মধ্যে উপজেলার আটপাড়া ইউনিয়নের আটপাড়া গ্রামের আনু শেখ(৫০), মিতু(২৭), শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মোঃ হেদায়েত উল্লাহ (৫৫), দেউলভোগ গ্রামের নুরুল ইসলাম(৫৩), কোলাপাড়া ইউনিয়নের নাওপাড়া গ্রামের ফারজানা আক্তার জলি(২৬),

স্বাস্থ্য কমপ্লেক্সের রান্নার কাজে নিয়োজিত ১ নারী ও তার মেয়ে। এছাড়াও শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়ায় ১ জন পুরুষ, কলেজ গেইট এলাকায় ১ জন শিশু এবং উপজেলার বাড়ৈখালী এলাকায় ১ জন পুরুষ।

উপজেলায় এর আগে আক্রান্ত ৭৯ জনের মধ্যে পাটাভোগ ইউনিয়নের ৯ জন, ষোলঘর ইউনিয়নে ১২ জন, শ্রীনগর ইউনিয়নে ১৮ জন, তন্তর ইউনিয়নে ২ জন, রাঢ়িখাল ইউনিয়নে ৯ জন, আটপাড়া ইউনিয়নে ৩ জন, ভাগ্যকুল ইউনিয়নে ৪ জন, কোলাপাড়া ইউনিয়নে ৫ জন, বাড়ৈখালী ইউনিয়নে ৪ জন ও ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ডাক্তার, শ্রীনগর থানার ২ জন পুলিশ, ১ জন নার্স, ১ জন কর্মী ও তার ছেলে, অপর ১ জন নারী কর্মীর মেয়ে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: