শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলে কী ঘটছে? কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ

বিয়ের খরচের বেশিরভাগ বহন করছেন ক্যাটরিনা

নিউজ ডেস্ক :: সিনেমা-গান বা সংলাপ ছাপিয়ে বলিউডে এখন আলোচনার বিষয় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে।

কোথায় বিয়ে হচ্ছে— বিয়ের অতিথি কারা, বিয়ের খরচ, ওমিক্রম আতঙ্কে বিয়ের আয়োজন কীভাবে সারবেন এ দুই তারকা— এসব নিয়ে মাতামাতির শেষ নেই।

এরই মধ্যে জানা গেছে, বিয়ের ৭৫ শতাংশ খরচ দিচ্ছেন কনে ক্যাটরিনা কাইফ নিজেই। তা হলে কৌশল ভিকির কাঁধে পড়ছে খরচের ২৫ শতাংশ।

এদিকে রাজস্থানের বিলাসবহুল হোটেল সেজেছে নববধূর সাজে। আজ বিকাল সাড়ে ৩টায় পাঞ্জাবি রীতিতে সেই হোটেলে গাঁটছড়া বাঁধবেন ক্যাট ও ভিকি। বিয়ের ব্যবস্থাপনায় দুহাতে খরচ করছেন এ তারকা যুগল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, অতিথিদের যাতায়াত, ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সবার খাওয়া-দাওয়া, নিরাপত্তারক্ষীদের বেতন, বিয়ের যাবতীয় আয়োজন— সব খরচ ভাগাভাগি করে নিয়েছেন ক্যাট ও ভিকি। খরচের বেশিরভাগ তথা ৭৫ শতাংশ দেবেন ক্যাটরিনা। নিরাপত্তারক্ষীদের বেতন এবং আমন্ত্রিতদের যাতায়াতসহ আরও কিছু খাতে টাকা দিচ্ছেন কনে। বাকি ২৫ শতাংশ খরচ বহন করবেন ভিকি।

অনুষ্ঠান আয়োজনের খরচ কে বহন করছেন, সে প্রশ্ন করা যাচ্ছে না। কারণ রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার বিলাসবহুল হোটেল কর্তৃপক্ষ তারকা-যুগলের কাছ থেকে ভাড়া নিচ্ছেন না।

নিজেদের প্রচারের উদ্দেশ্যে এই প্রাসাদোপম রিসোর্ট বিনামূল্যে ব্যবহার করতে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

তবে ৭৫ শতাংশ খরচ করেও পকেট খালি হচ্ছে না ক্যাটরিনার। জানা গেছে, বিয়ের ভিডিও স্বত্ব বিপুল টাকার বিনিময়ে এক ওটিটি প্ল্যাটফরমকে বিক্রি করে দিয়েছেন ‘ভিক্যাট’ জুটি। বিয়ের ছবিও বিক্রি হবে। একটি স্বনামধন্য আন্তর্জাতিক পত্রিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: