বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

এসএসসির ফল প্রকাশ হতে পারে ৩০ ডিসেম্বর

নিউজ ডেস্ক :: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ হতে পারে।

সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত একটি ফাইল অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর ফল প্রকাশের তারিখ নির্ধারিত হতে পারে। তিনি বর্তমানে মালদ্বীপ সফরে আছেন। তার ২৭ ডিসেম্বর দেশে ফেরার কথা আছে।

আগামী ২ মার্চ একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে। এর আগে এবার এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে আবেদন নিয়ে ভর্তি করা হবে। আবেদন নেওয়ার কাজটি শুরু হবে ৫ জানুয়ারি।

নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরুর আগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর মধ্যে ৩০ ডিসেম্বর এসএসসির ফল ও বই উৎসব করা হবে। ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ বলেন, এ মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: