বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

এসএসসির ফল প্রকাশ

নিউজ ডেস্ক :: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষামন্ত্রী দীপু মনিসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ফল অনলাইনে পাওয়া যাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে ২০২১ সালের এসএইচসি ও সমমানের পরীক্ষার ফল তুলে দেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানেরা। এবার ঢাকায় পাসের হার ৯০ দশমিক ১২ শতাংশ।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। এরমধ্যে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ ও এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ পরীক্ষার্থী।

করোনা পরিস্থিতির কারণে এবার শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। বাংলা, ইংরেজি ও গণিতের মতো আবশ্যিক বিষয়ে জেএসসির ফলের ভিত্তিতে নম্বর দেওয়া হবে।

সাধারণত বছরের ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। কিন্তু করোনার কারণে নির্দিষ্ট সময়ের প্রায় ৮ মাস পর নভেম্বরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল শিক্ষার্থীরা স্কুল ও মাদ্রাসা থেকে জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস এবং অনলাইনে সার্চ করেও জানা যাবে ফল।

যেভাবে জানবেন ফল : মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর (২০২১) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন : ঢাকা বোর্ডের ক্ষেত্রে : SSC স্পেস DHA স্পেস ১২৩৪৫৬ (রোল) স্পেস ২০২১ পাঠিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য SSC এরস্থলে Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাশের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন : Dakhil স্পেস MAD স্পেস ১২৩৪৫৬ স্পেস ২০২১ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

অনলাইনে যেভাবে : www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, পরীক্ষার নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফলাফল জানা যাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: