বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

ঢাবির ডিন নির্বাচনে আ.লীগপন্থীদের নিরঙ্কুশ জয়

নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দশটি অনুষদের ডিন নির্বাচনের সবগুলোতেই আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দল জয় পেয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

এতে বিজয়ীরা হলেন- কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবদুল বাছির, সামাজিক বিজ্ঞান অনুষদে অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আবদুল মঈন।

এছাড়া বিজ্ঞান অনুষদে ডিন হয়েছেন ফলিত গণিত বিভাগের অধ্যাপক আবদুস সামাদ, জীববিজ্ঞান অনুষদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাহবুব হাসান, ফার্মেসি অনুষদে ফার্মেসি বিভাগের অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হাফিজ মো. হাসান বাবু, চারুকলা অনুষদে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক নিসার হোসেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন- আইন অনুষদে অধ্যাপক ড. রহমত উল্লাহ এবং আর্থ এন্ড এনভায়েরনমেন্টাল সাইন্স অনুষদে অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মমতাজ উদ্দিন আহমেদ এই নির্বাচন পরিচালনা করছেন।

ঢাবিতে মোট ১৩টি অনুষদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় ১০ অনুষদে। বাকি তিন অনুষদ- শিক্ষা অনুষদ, চিকিৎসা অনুষদ এবং স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদে সরকারের পক্ষ থেকে ডিন মনোনীত করা হয়।

ঢাবির আইন অনুযায়ী, ডিনরা দুটি একাডেমিক শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত হন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: