বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

পরীক্ষা স্থগিত করোনা রোধে, শিক্ষার্থীদের অবরোধ নীলক্ষেত

নিউজ ডেস্ক :: করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধসহ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত করা হয়। হঠাৎ পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, কেন্দ্রে উপস্থিত হয়ে তারা জানতে পারেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজই তাদের শেষ পরীক্ষা ছিল।

শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয়বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী কাওসার হোসেন বলেন, আমরা এমনিতেই ভয়াবহ সেশনজটে আছি। আজ শেষ পরীক্ষা থাকলেও কেন্দ্রে এসে জানতে পারি পরীক্ষা স্থগিত। আমাদের সঙ্গে এমন প্রহসন কেন? আজকের পরীক্ষা নিলে কী হতো?

সাত কলেজের ডিগ্রির এসব শিক্ষার্থীদের পরীক্ষা ইডেন কলেজে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: