শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলে কী ঘটছে? কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে

এলো ফারিয়ার পুরস্কার কুরিয়ারে

নিউজ ডেস্ক :: বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় পা রাখেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এরপর কাজ করেছেন এপার-ওপার দুই বাংলাতেই। হয়েছেন প্রশংসিত, পেয়েছেন পুরস্কারও।

তারই ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গের সিনেমায় অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন ফারিয়া। তবে এবার আর স্বশরীরে নয়, ঢাকার বাসায় ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে তার পুরস্কারটি পাঠিয়েছে আয়োজকরা।

গত ৩ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয় ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড শো’। সেখানে পুরস্কৃত হন এই বাংলাদেশি নায়িকা। করোনার কারণে ভারতে যেতে পারেননি ফারিয়া, তাই আয়োজকরা কুরিয়ারে পুরস্কারটি পাঠিয়েছে। গতকাল পুরস্কারটি হাতে পেয়েই সামাজিক মাধ্যমে তা সবার সঙ্গে শেয়ার করেন, প্রকাশ করেছেন ছবি।

এই নায়িকার ভাষ্য, ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড’-এ আমার হাজির থাকার কথা ছিল। কিন্তু করোনার কারণে আর ঝুঁকি নিতে চাইনি। আয়োজকরা ঢাকার বাসার ঠিকানায় পুরস্কারটি পাঠিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: