শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলে কী ঘটছে? কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক

শুটিংয়ে গিয়ে হঠাৎ অসুস্থ পরীমনি, হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক :: শুটিং স্পট থেকে সরাসরি হাসপাতালে ভর্তি হলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। তার ভাষ্য, ‘হাসপাতালে আছি। বাকিটা এখনো জানি না।’

জানা গেছে, গত মঙ্গলবার রাতে গাজীপুরের শালনায় পরী অংশ নেন অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার শুটিং ইউনিটে। কথা ছিলো, এর কাজ শেষ করেই মাতৃত্বকালীন লম্বা ছুটিতে যাবেন পরী। বুধবার সকাল থেকে টানা শুটিং হওয়ার কথা ছিল।

তবে বুধবার শুটিং শুরুর আগেই পরীর শরীর খারাপ হতে থাকে। জ্বর-কাশিসহ করোনার সিম্পটম দেখা দেয়। এদিন মধ্যরাতে পরীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ভোররাতের দিকে তাৎক্ষণিকভাবে পরীকে ঢাকায় আনা হয় এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এসময় তার সঙ্গে ছিলেন স্বামী শরিফুল রাজ।

জানা গেছে, আজ সকালেই হাসপাতালে ভর্তি করানোর পর তার করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দেওয়া হয়েছে। ফল পেতে সময় লাগবে।

এদিকে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘আমরা পরীর এমন অবস্থা দেখে গতকালই শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। কারণ, আমার কাছে আগে জীবন পরে শুটিং। কিন্তু পরী বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিলো জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার দিবাগত রাতে অবস্থার আরও অবনতি হয়। দ্রুত সময়ের মধ্যে রাজ-পরীকে নিয়ে ঢাকার একটি হাসপাতালে যায়।’

পরীমনি সম্প্রতি শেষ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ এবং চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’। হাতে রয়েছে রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ও অরণ্য আনোয়ারের ‘মা’। এরমধ্যে কথা ছিলো মাতৃত্বকালীন দেড় বছরের ছুটিতে যাওয়ার আগে ‘মা’র কাজ শেষ করবেন পরী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: