শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলে কী ঘটছে? কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার

তিক্ততা ভুলে এক হলেন কাঞ্চন-জায়েদ

নিউজ ডেস্ক :: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিয়ে কম জলঘোলা হয়নি। এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান দু’টি ভিন্ন প্যানেলের হয়ে লড়েছেন।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এই দুই তারকা। নির্বাচনে সভাপতি হিসাবে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান জয়ী হন।

তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই চলতে থাকে কাঁদা ছোড়াছুড়ি। এক প্যানেল অন্য প্যানেলের বিরুদ্ধে একের পর অভিযোগ, পাল্টা-অভিযোগের তীর ছুড়তে থাকেন। এই পরিস্থিতিতে অন্যরা পরস্পরের মুখ দেখাদেখিই হয়তো বন্ধ করে দিতেন। কিন্তু ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান সেই পথে হাঁটেননি। সব তিক্তরা ভুলে একই মঞ্চে হাসিমুখেই দেখা গেছে তাদের।

বুধবার দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের শোতে হাজির হয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খান। সদ্য সমাপ্ত সেই নির্বাচনের ব্যাপারে সেখানে উপস্থাপকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন তারা।

এক ফাঁকে ফুল হাতেও একসঙ্গে ছবি তুলতেও দেখা যায় এ দুই তারকাকে। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তোলা সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে জায়েদ খান লিখেছেন, নির্বাচিত হওয়ার পর প্রথম দু’জন একসাথে।

এদিকে দুই তারকাকে এক মঞ্চে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। এক নেটিজেন লিখেছেন, সব বিতর্ক বাদ দিয়ে এভাবে চলাই ভালো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: