শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম
কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায়

জায়েদ খানকে বয়কট, আসছে ঘোষণা

নিউজ ডেস্ক :: নির্বাচনে অনিয়ম ও অশিল্পীসূলভ নানা আচরণের কারণে চলচ্চিত্রের কাজ থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা জায়েদ খান। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন সিনেমার ১৮ সংগঠনের প্রধান ও মুখপাত্র চিত্রনায়ক আলমগীর। এ খবর নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

তিনি বলেন, ‘আজকেই ঘোষণাটা আসবে। আমরা একটি কাঠামো দাঁড় করিয়েছি। যেখানে আমাদের মুখপাত্র আলমগীর সাহেব। তিনিই আজ ঘোষণাটা দেবেন। ১৮টি সংগঠন তাকে বয়কট করছে।’

এদিকে, গতকাল মঙ্গলবার বিকালে এফডিসিতে জরুরি বৈঠকে মিলিত হয়েছিল চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতারা। বৈঠকে সবার সিদ্ধান্তে অভিনেতা আলমগীরকে এই ১৮ সংগঠনের মুখপাত্র নির্বাচিত করা হয়। শুধু তা-ই নয়, তার নেতৃত্বে দ্রুত তৈরি হবে চলচ্চিত্রের নতুন নীতিমালা।

এর আগে, ২৮ জানুয়ারি নির্বাচনের পর থেকেই জায়েদ খান ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে ১৭ সংগঠনের নেতারা। তাদের দাবি, এই দুজনে যোগসাজশে নির্বাচনের দিন অন্য সংগঠনের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি এফডিসিতে। আর প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ও জায়েদ ভোটকে প্রভাবিত করতে নানা অপতৎপরতা চালিয়েছেন বলেও তাদের দাবি। আর এ কারণেই পীরজাদা শহীদুল হারুনকে এফডিসিতে নিষিদ্ধ করে ১৭ সংগঠন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: