রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার বেকারত্ব ঘোচাবে : প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক :: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এ সেন্টারের মাধ্যমে বেকারত্ব দূর হবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তিতে বৈদেশিক মুদ্রাও অর্জন করা যাবে।

আজ শনিবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুনাইদ আহমেদ পলক।

এ সেন্টারটি চাঁদপুরবাসীর জন্য প্রধানমন্ত্রীর অনন্য উপহার উল্লেখ করে অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাস্ট্রিতে যেন ব্যাপক পরিসরে কাজ করতে পারেন, সে লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতা মোকাবিলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রোবোটিক্স ও সাইবার সিকিউরিটিসহ উচ্চপ্রযুক্তি নিয়ে কাজ করার লক্ষ্যে আইটি বিজনেস ইনকিউবেটর এবং স্পেশালাইজড ল্যাব স্থাপন করা হচ্ছে।

দেশের ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। যার প্রথম ধাপে ১১টি জেলার মধ্যে চাঁদপুরে আজ এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। সরকারের নিজস্ব অর্থায়নে এবং সেনাবহিনীর সার্বিক তত্ত্বাবধানে ১১ জেলায় প্রায় ৭৯১ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: