বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
রাজধানীর রমনা ও কাওরান বাজারে অভিযান, গ্রেপ্তার ১০ তৈরি পোশাক খাত: মজুরি নিয়ে সমঝোতা হয়নি পাঁচ বছরে কার্ডে লেনদেন দ্বিগুণ ঢাকার দুই সিটি: ই-রিকশা নিবন্ধন প্রক্রিয়ার শুরুতেই সমন্বয়হীনতা নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি, সমীকরণ কী দাঁড়াল ভারত ২০৭০ সালেও বৃহত্তম হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ থাকবে, পাকিস্তান হবে সবচেয়ে বেশি মুসলমানের দেশ ১৬ বছর পর মাদক মামলার রায়, আসামির যাবজ্জীবন ইসলামি ধারার ব্যাংক: ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা

এইচএসসি ও সমমানে জিপিএ–৫ পেলেন ১,৮৯, ১৬৯ জন

নিউজ ডেস্ক :: এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ–৫ পেয়েছেন ৫ হাজার ৭৭৫ জন। এই পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ২৬। এবার পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। এর মধ্যে পাস করেছেন ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তরের পর দুপুর সোয়া ১২টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ফলাফল ঘোষণা করেন তিনি। সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: