শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

ভালোবাসা দিবসে নুসরাতের গোপন তথ্য ফাঁস করলেন যশ

নিউজ ডেস্ক :: টালিউডপাড়ায় প্রায় এক বছর ধরে আলোচনায় নুসরাত-যশ জুটি। এখনও যশ-নুসরাতের সম্পর্কের রসায়ন নিয়ে ধোঁয়াশা কাটেনি। এর মধ্যেই যশ ফাঁস করলেন নুসরাতের গোপন তথ্য।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যালেন্টাইনস ডের প্রথম প্রহরে সত্যিটা ফাঁস করলেন দুজনে। এক সাক্ষাৎকারে যশ নুসরাত সম্পর্কে বলেন, একদম পছন্দ করতাম না ওকে। আমি জানতাম এ রকম মানুষের থেকে দূরে থাকতে হবে। একই সুরে নুসরাত বলেন, ‘আমিও ওকে পছন্দ করতাম না। আমি জানতাম, এটি ডেঞ্জার জোন, আর এই জোনে কখনও ঢোকাই যাবে না’।

যশ আরও বলেন, প্রযোজককে নাকি তার নামে নালিশও করে বসেছিলেন নুসরাত। যার প্রেমে এখন হাবুডুবু খাচ্ছেন নায়িকা, সে নাকি রোম্যান্স করতেই জানে না। নুসরাত বলেছিল— ‘আপনার হিরো রোম্যান্স করতে পারে না, প্রযোজককে গিয়ে আমার নামে নালিশ করেছিল নুসরাত, আর দেখুন কেমনভাবে কর্মফল আপনাকে তাড়া করে’।

খুব শিগগিরই এই জুটিকে দেখা যাবে শিলাদিত্য মৌলিকের ছবি ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি তো’। দুজনকে বড়পর্দায় দেখতে অপেক্ষায় ভক্তরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: