মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়–এনটিআরসিএ বৈঠক আজ, যেসব বিষয়ে আলোচনা হতে পারে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে সরকারি বিএল কলেজের দুই শিক্ষক ওএসডি ভারতকে ধুয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী কাপড়ের বাজার: ইসলামপুরের পাইকারি কেনাকাটাও অনলাইনে ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর তোড়জোড় কিসের ইঙ্গিত, আইজেনকট কি বড় ঝামেলায় পড়ছেন শিক্ষাপ্রতিষ্ঠানে হবে স্বাস্থ্য সুরক্ষা কর্নার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পদ গেল বিএনপি নেতার তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে এলজিইডির ক্রিম্প-ক্রিলিকের কার্যক্রম পর্যালোচনায় কেএফডব্লিউর মিশন চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্ট গার্ডের প্রতিনিধিদল

২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু

নিউজ ডেস্ক :: আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তবে প্রাথমিকের বিষয়ে আরও দুই সপ্তাহ পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বৈঠক করার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে বেলা ১১টায় মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী।

এর আগে বুধবার রাতে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ভার্চুয়াল বৈঠকে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। দুই ডোজ টিকা নেওয়া থাকলে সশরীরে করা যাবে ক্লাস। তবে ১২ বছরের কম বয়সীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ভার্চুয়াল বৈঠকে উঠে এসেছে এমন সিদ্ধান্ত। জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহীদুল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। এর ফলে এক মাসেরও বেশি সময় পর শনাক্তের হার ১২ শতাংশের নিচে নামায় পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত এলো।

এর আগে ওমিক্রনের প্রভাবে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২২ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গত ১৩ ফেব্রুয়ারি চলমান ছুটি আরেক দফা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: