শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

বলিউডে পা রাখলেন শাহরুখকন্যা সুহানা

নিউজ ডেস্ক :: বলিউডে পা রাখলেন শাহরুখ-গৌরিকন্যা সুহানা খান। শাড়ির মডেলিং করতে দেখা গেছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বলিউডের বিখ্যাত ডিজাইনার মনিশ মালহোত্রা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুহানার একাধিক ছবি। যেখানে সুহানাকে দেখা গেছে ডিজাইন করা শাড়ির মডেলিং করতে।

মনিশের পোস্ট যেন সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। লাল শিফনের শাড়ি পরা সুহানার ছবি পোস্ট করে মনিশ লিখেছেন— ‘সুহানা’। তার সঙ্গে লাল হৃদয় ও আগুনের ইমোজি। যেন বলতে চাইছেন, এবার পর্দায় আসছেন সুহানা খান। বলিউডের নায়িকাদের প্রিয় শিফন শাড়ির সাজে আরও সুন্দর দেখাচ্ছে সুহানাকে। ছবি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

সুহানার ছবিতে মা গৌরি খান কমেন্ট করেছেন। তিনি লিখেছেন— ‘লাল এটা, দারুণ লাগল মনিশ’। লাল শাড়ির সঙ্গে রুপার কানের ঝুমকা এবং সবুজ ছোট্ট টিপে একেবারে নায়িকাদের মতোই দেখাচ্ছে সুহানাকে। তবে কি অভিনয়ে এবার পা রাখার পালা?

আরেক তারকা সন্তান এবার বলিউডের নতুন নায়িকা রূপে ধরা দিতে চলেছেন? মনিশের ছবি দেখে অনেকেই এমন প্রশ্ন করেছেন। যদিও সিনেমায় কবে দেখা যাবে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে গ্ল্যামারের দুনিয়ায় পা রেখে ফেললেন সুহানা।

শাহরুখ-গৌরির দ্বিতীয় সন্তান সুহানা। তাদের আরও দুই ছেলে রয়েছে আরিয়ান ও আব্রাহাম। প্রথম থেকে অভিনয়ের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে সুহানার। অভিনেত্রী হতে চান বলে জানিয়েছেন তিনি। এবার ধীরে ধীরে সেই পথেই এগোচ্ছেন শাহরুখকন্যা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: